• +91-7023509999
  • 0294-6622222
  • info@narayanseva.org
  • Home
  • স্মার্ট ভিলেজ
Service of oppressed humanity

আমরা চিকিৎসা করি। আমরা প্রশিক্ষণ দিই। আমরা সেবা করি।

দরিদ্র, অসহায়, অভাবগ্রস্ত এবং দিব্যাঙ্গ মানুষের সেবাই প্রকৃত ঈশ্বর সেবা।

স্মার্ট ভিলেজের ব্যাপারে তথ্য

 Narayan Seva Sansthan-এর “স্মার্ট ভিলেজ” রাজস্থানের বিখ্যাত লেক সিটির (হ্রদের শহর) কাছে একটা ছোট গ্রামে অবস্থিত, যেখানে হাজার হাজার দিব্যাঙ্গ (বিশেষভাবে সক্ষম) মানুষদেরকে নতুনভাবে বাঁচার সুযোগ করে দেওয়া হয়। বিশিষ্ট পরিষেবার জন্য পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত কৈলাশ আগরওয়াল ‘মানব’-এর দ্বারা প্রতিষ্ঠিত এই সংগঠনের একমাত্র লক্ষ্য হলো দিব্যাঙ্গ ব্যক্তিরা যাতে শারীরিকভাবে সক্ষম হয়ে ওঠেন এবং যখন তাঁরা ক্যাম্পাস ছেড়ে চলে যাবেন তখন যাতে তাঁরা নিজেদের জীবিকা অর্জন করে অর্থনৈতিকভাবে সক্ষম হয়ে উঠতে পারেন সেটা নিশ্চিত করা।

এই সংগঠনে  দিব্যাঙ্গ (বিশেষভাবে সক্ষম) মানুষদেরকে শুধুমাত্র বিনামূল্যে সংশোধনমূলক অপারেশনই করা হয় না, এর পাশাপাশি তাঁদের চিকিত্‍সা চলাকালীন তাঁদেরকে কম্পিউটার ও মোবাইল সারানোর কাজ এবং সেলাইয়ের কাজ শেখার প্রশিক্ষণও দেওয়া হয় যাতে তাঁরা স্বনির্ভর হতে পারেন। সময়ের সাথে সাথে, সংগঠন বাড়তে থেকেছে এবং এখন এটা বিশ্বের মাত্র কয়েকটা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র হয়ে উঠেছে যেখানে পোলিও এবং সেরিব্রাল পালসির জন্য প্রতিদিন 50-60-টারও বেশি সংশোধনমূলক অপারেশন করা হয়।

Narayan Seva Sansthan-এ রোগীদের চিকিত্‍সা করার পাশাপাশি এটাও নিশ্চিত করা হয় যে রোগীর সাথে যে সকল পরিবারের সদস্য এবং আত্মীয়রা আসেন তাঁদের কি প্রয়োজন সেই ব্যাপারেও যেন ঠিকভাবে খেয়াল রাখা হয়। তাঁরা উদয়পুর পৌঁছে গেলে, যতক্ষণ পর্যন্ত তাঁরা চিকিৎসার জন্য সংগঠনে থাকেন, ততক্ষণ পর্যন্ত রোগী এবং তাঁদের পরিবারের সমস্ত খরচ বহন করা হয়।

Background Image
Ration Distribution
স্মার্ট ভিলেজ
সুযোগ-সুবিধা

নারায়ণ সেবা সংস্থানের মডার্ন স্মার্ট ভিলেজ শারীরিক প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পুনর্বাসন, দক্ষতা প্রশিক্ষণ এবং সহায়তা পরিষেবা প্রদান করে।

একটা উন্নত বিশ্ব গড়ে তোলা

আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য হলো দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য একটা উন্নত বিশ্ব গড়ে তোলা। সেই লক্ষ্যেরই একটা ছোটো প্রতিবিম্ব হলো এই ক্যাম্পাস।

    • প্রতিদিন 50-60-টারও বেশি বিনামূল্যে সংশোধনমূলক অস্ত্রোপচার
    • রোগী ও তাঁদের পরিবারের জন্য থাকার জায়গা ও খাবারের ব্যবস্থা
    • বিনামূল্যে ফিজিওথেরাপি সেন্টার
    • নারায়ণ কৃত্রিম অঙ্গ তৈরি করার জন্য উন্নত ওয়ার্কশপ
    • সম্পূর্ণভাবে সাজানো ভোকেশনাল ট্রেনিং সেন্টার (বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র)
    • বাচ্চাদের জন্য বিনামূল্যে ডিজিটাল স্কুল
Smart Village Video
ফটো গ্যালারী
চ্যাট শুরু করুন